সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ : তালুকদার আবদুল খালেক ও হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা

সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ : তালুকদার আবদুল খালেক ও হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা

মো: আল মাসুম খান: দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এবং তার স্ত্রী, সাবেক বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি দুর্নীতির মামলা দায়ের করেছে।

 

আজ বুধবার ৯ জুলাই, খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা গুলো রুজু করা হয়।

 

তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে মামলার বাদী হলেন দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি কেসিসির মেয়র ও বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য থাকাকালীন সময়ে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের উৎস তিনি সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেননি।

 

অন্যদিকে, তার স্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপসহকারী পরিচালক মো: আশিকুর রহমান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি সংসদ সদস্য ও উপমন্ত্রী থাকাকালীন সময়ে ১ কোটি ৬৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা তার আয়ের সঙ্গে মিল পাওয়া যায়নি।

 

 

দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী মামলা দুটি রুজু করেছে, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

 

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে সম্পদের বিস্তারিত হিসাব-নিকাশ যাচাই করে মামলা গুলো দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*