সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

মো: আল মাসুম খান: খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশার তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। জুমার নামাজের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন মাহবুব।

 

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গনমাধ্যমের সাংবাদিকদের কাছে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনেই একটি মোটর সাইকেলে তিন দুর্বৃত্ত আসে। কিছু বুঝে উঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রগ কেটে দেয়।

 

এলাকাবাসীরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছেন। তারা জানান, হামলাকারীদের মধ্যে একজন হেলমেট পরিহিত ছিলেন, তবে অন্য দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না।

 

স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংশ্লিষ্ট একটি ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহবুব মোল্লাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী গণমাধ্যমকে জানান, মাহবুবুর রহমান দুপুরে নিজ বাসার সামনে তার প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা তিনজন দুর্বৃত্ত একটি মোটর সাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে তারা মাহবুবুর রহমানের দুই পায়ের রগ কেটে দেয়।

 

থূনা পুলিশ ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।

 

নিহত মাহবুবুর রহমান যুবদলের একজন প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*