
ডেস্ক নিউজ:
লালমনিরহাট জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান এর পিতা লালমনিরহাট জেলা তাঁতী দলের সভাপতি মোজাম্মেল হক গত ৩ অগাস্ট মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

এসংক্রান্ত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, ‘সহযোদ্ধা মোঃ মিজানুর রহমান এর পিতা লালমনিরহাট জেলা তাঁতী দলের সভাপতি জনাব মোজাম্মেল হক এর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তায়ালা মরহুম মোজাম্মেল হক কে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং আমাদের সহযোদ্ধা মোঃ মিজানুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ধৈর্যধারণের তৌফিক দিন’।
Barta Mela bangla online newsportal