সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / সমগ্র বাংলা / ঢাকা / সাভারে ৮টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

সাভারে ৮টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

 

ইমদাদুল হক: প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরের ধারাবাহিকতায় ঢাকার সাভারে তিন প্রকল্পে ৮টি সড়ক উন্নয়নের কাজে প্রায় ৩৩ কোটি ৩৯ লক্ষ টাকা বাজেট অনুমোদন হয়েছিলো। এর মধ্যে ৫টি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন এবং ৩টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

 

সোমবার (৩১ জুলাই) দুপুরে সাভারের স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*