সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / জীবনযাত্রা / আনন্দ আশ্রমে মলয়া গানের জনক মহর্ষী মনোমোহন দত্তের ম্যুরাল উদ্বোধন

আনন্দ আশ্রমে মলয়া গানের জনক মহর্ষী মনোমোহন দত্তের ম্যুরাল উদ্বোধন

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়া ইউপির আনন্দ আশ্রমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মলয়া গানের জনক, সাধক কবি মহর্ষী মনোমোহন দত্তের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ জুন) সকালে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ২০ লক্ষ টাকা ব্যয়ে ৫ ফুটের এ ম্যুরালটি উদ্বোধন করা হয়েছে।

 

শঙ্কুরি দত্তের সভাপতিত্বে আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন মহর্ষী মনোমোহন দত্তের বংশধর সরোপ রতন দত্ত দয়াল মনি, সাতমোড়া ইউপি পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির, প্রভাষক জাহিদুল ইসলাম, কবি শামশাম তাজিল, মোহাম্মদ হোসেন শান্তি, পিযুস কান্তি আচার্য্যসহ অন্যন্যরা।

 

বক্তাদের মহর্ষী মনোমোহন দত্তের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা শেষে মলায় গান পরিবেশিত হয়েছে।

 

এ সময় স্থানীয় ও জেলা পর্যায়ের সংবাদকর্মীসহ স্থানীয় মনোমোহন প্রেমীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*