সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / আশুলিয়ায় ৬১ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আশুলিয়ায় ৬১ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

 

ইমদাদুল হক: ঢাকার আশুলিয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত মোট ১৬টি মামলায় ৬১ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর ডিওএইচএস সেনা পাবলিক স্কুল ও কলেজের সামনে ঢাকা-চন্দ্রা মহাসড়কে অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় আজ (বুধবার)আশুলিয়ার নবীনগর সংলগ্ন ঢাকা-চন্দ্রা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ দুইয়ের অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ১৬ টি মামলায় একষট্টি হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

 

তিনি আরও বলেন, অভিযানকালে গাড়ির চালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসময় নবীনগর জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), সাভার ট্রাফিক কার্যালয়ের পুলিশ সার্জেন্ট এবং আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*