সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / অনুমোদনহীন হাউজিং কোম্পানির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো রাজউক

অনুমোদনহীন হাউজিং কোম্পানির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো রাজউক

 

ইমদাদুল হক: ঢাকার সাভারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়ে একটি হাউজিং কোম্পানির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুরে রাজউক এর জোন- ৮ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ সচিব) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

 

জলাশয় ও খাল দখল এবং অবৈধ স্থাপনা করার দায়ে উচ্ছেদকৃত অনুমোদনহীন ওই হাউজিং কোম্পানির নাম জমজম হাউজিং।

 

অবৈধ ও-ই হাউজিং কোম্পানির অবৈধ স্হাপনা গুড়িয়ে দেয়ার পাশাপাশি জলাশয় ও খাল থেকে বালু সরিয়ে নিতে তাদের সময় বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের কর্মকাণ্ড স্থগিত ঘোষনা করেন।

 

গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান জানান, অনুমোদন বিহীন ভাবে এই হাউজিং কোম্পানিটি গড়ে উঠে এবং তারা জলাশয় এবং খাল দখল করে বালু ফেলে ভরাট করে বিভিন্ন গ্রাহকের কাছে প্লট বিক্রী করে আসছিলো। এটা আইনত অবৈধ এবং অপরাধ বিধায় আজ আমরা এই হাউজিংয়ের অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি। জলাশয় এবং খাল থেকে বালু সরিয়ে নিতে তাদের সময়ও দিয়েছি। যদি তারা এর ব্যত্যয় ঘটায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উচ্ছেদ অভিযান চলাকালে রাজউক এর উপ-নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবিল আয়াম প্রমুখসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*