সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম সাভারের রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম সাভারের রাজনীতি

 

ইমদাদুল হক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সাভারের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের উন্নয়ন সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে প্রচারে পার করছেন ব্যস্ত সময়। পাশাপাশি জানান দিচ্ছেন নিজের প্রার্থিতা সম্পর্কেও।

 

এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ফারুক হাসান তুহিন গণসংযোগও শুরু করে দিয়েছেন। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া ইউনিয়নে গণসংযোগকালে গণমাধ্যমের সাথে খোলামেলা আলোচনা করেন তিনি। এসময় ঢাকা-১৯ আসনে মনোনয়নের বিষয়ে ফারুক হাসান তুহিনের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতাকর্মীরা কথা বলেন।

 

আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর জানান, এই আসনে এমন একজন নেতাকে আমরা নির্বাচিত করতে চাই, তৃণমূলের সাথে যার সংযোগ আছে, যে তৃণমূলের নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর নেয়। ফারুক হাসান তুহিনকে আমাদের সেরকম নেতা মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যাতে তিনি এই আসন থেকে ফারুক হাসানকে মনোনয়ন দেবার বিষয়টি বিবেচনা করেন।

 

একই কথা বলেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জল হক, সাভার পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে গণসংযোগ শুরু করেছি। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বাংলাদেশ হবে, ডিজিটাল বাংলাদেশ হবে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ হবে, সেই বার্তা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণের থেকে ব্যাপক সাড়াও পাচ্ছি।

 

ঢাকা-১৯ আসনে মনোনয়নের বিষয়ে তিনি জানান, আমি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শুধু এবার না, গতবারও আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। সর্বোপরি কথা হচ্ছে, আমি এবং আমার দল বিশ্বাস করে আগামী নির্বাচন জনগণের প্রতিযোগিতামূলক এবং সকল দলের অংশগ্রহণেই হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংস্থার জরিপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে। সেই জরিপে যদি আমি এগিয়ে থাকি তবে মনোনয়ন আমি পাবো। আর যদি আমার নাম না আসে তবে যার নাম আসবে আমি দলের স্বার্থে তার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করবো।

 

গণসংযোগকালে এসময় সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সংবাদ সম্মেলন করে ঢাকা-১৯ আসনে মনোনয়ন প্রত্যাশার বিষয়ে জানিয়েছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও ঢাকা-১৯ আসনে আর যারা মনোনয়ন চাইতে পারেন তাদের মধ্যে রয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা-১৯ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. মো: এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইলোরা খান মজলিস, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল প্রমুখ।

 

তবে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইতোমধ্যে দলগুলো আন্দোলন করছে। তারপরও নির্বাচনী প্রস্তুতি রয়েছে দলগুলোর নেতাদের। ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও আইয়ুব খান, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল খোকন এবং ইসলামী আন্দোলনের ফারুক খান নির্বাচনে নিজ নিজ দলের প্রার্থী হতে পারেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*