
ইমদাদুল হক: ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে, গতকাল রাতে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার নাম নদীরাম সরকার (৪০), সে রাজফুলবাড়ীয়ার সোভাপুর এলাকার মৃত কেবল সরকারের পুত্র।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল রোববার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ডিবি’র উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম সাভারের রাজফুলবাড়ীয়ায় অভিযান পরিচালনা করে। এসময় ৪০ বোতল ফেনসিডিল সহ আসামী নদীরাম সরকারকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
Barta Mela bangla online newsportal