সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অর্থনীতি / ‘আপনারাই আমার শক্তি’- এবাদুল করিম বুলবুল এমপি

‘আপনারাই আমার শক্তি’- এবাদুল করিম বুলবুল এমপি

 

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি মেলায় বক্তব্যকালীন উপস্থিত সকলের ও নবীনগরবাসীর উদ্দেশ্য ‘আপনারা আমার শক্তি’ বলে উল্লেখ করেন এবাদুল করিম বুলবুল এমপি।

 

শনিবার (২২ জুলাই) সকাল ১১ঘটিকায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন (৩) দিন ব্যাপী কৃষি মেলার আয়োজনের উদ্বোধনী দিনে একথা বলেন এমপি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে পরিমল চন্দ্র দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবাদুল করিম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ভিপি মোশারফ হোসেন সরকার সহ অন্যান্যরা।

 

এবাদুল করিম বুলবুল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদেশের এক ইঞ্চি জমি যেন খালি না থাকে, সেখানে যেন ফসল উৎপাদন করা হয়। আপনারা পাশে থাকলে আপনারাই আমার শক্তি। আপনাদের নিয়েই বাংলাদেশ একদিন উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।

 

এ সময় এমপি কৃষি বিপ্লব, কৃষি কাজের আধুনিক প্রযুক্তি, বর্তমানে চলমান দেশের উৎপাদন নিয়ে কথা বলেন। বক্তব্য শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনি পরিদর্শন করেন। এ সময় স্থানিয় কৃষক, কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*