সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ১

ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ১

 

ইমদাদুল হক: ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ মুন্না হোসেন (২৩)। সে ধামরাই থানাধীন গোয়ারীপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের পুত্র বলে ডিবি সূত্রে জানা গেছে।

 

সোমবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

 

এব্যাপারে তিনি জানান, গতকাল রোববার ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম পিপিএম এর একটি চৌকষ টিম সন্ধ্যায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ মুন্না হোসেনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার আসামীর বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*