সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / আমেরিকায় ভোট জালিয়াতির অপরাধে ২ বাংলাদেশির কারাদণ্ড।

আমেরিকায় ভোট জালিয়াতির অপরাধে ২ বাংলাদেশির কারাদণ্ড।

মো: আল মাসুম খান:

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া মিলবোর্ন বরো মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির অপরাধে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত।

 

গত ১৮ জুন বুধবার পেনসিলভেনিয়া রাজ্যের ইস্টার্ন ডিসট্রিক্টের ইউএস এটর্নি অফিসের এক ঘোষণায় এ খবর জানা গেছে।

 

কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের বংশোদ্ভূত দুই বাংলাদেশি হলেন সাবেক কাউন্সিল সদস্য নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)। নুরুল হাসানকে ৩৬ মাসের ও রফিকুল ইসলামকে এক বছর একদিন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

 

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, দণ্ডিতরা এক পরিকল্পিত জালিয়াতির ছক কষেন। শহরের বাইরের ঠিকানা ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন, মেইল-ইন ব্যালটের অনুরোধ এবং সেই ব্যালট নিজেরাই পূরণ করে নিজেদের পক্ষে লিখিত ভোট দাখিল করেন। এ সবই ঘটেছে নিখুঁত ভাবে। যাদের সঙ্গে ছিলেন আরেক কাউন্সিল সদস্য মো. মনসুর আলী, যার সাজা আগামী সপ্তাহে ঘোষণা হবে। বিচারক এই ঘটনাকে গণতন্ত্রের বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*