সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / মাহবুব হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন গ্রেপ্তার, তদন্তে অগ্রগতি

মাহবুব হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন গ্রেপ্তার, তদন্তে অগ্রগতি

মো: আল মাসুম খান:

 

খুলনার দৌলতপুরে আলোচিত সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলায় সন্দেহভাজন আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে খুলনা দৌলতপুর থানা পুলিশ ও খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে সাতক্ষীরার তালা উপজেলা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী রায়হান ইসলাম ও আসিফ মোল্লা। এর আগে এই মামলায় মো: সজল ও আলাউদ্দিন নামে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সজলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে সজল ও আলাউদ্দিন দু’জনেই কারাগারে আছেন।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে তালা উপজেলার মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে কাজী রায়হানকে আটক করা হয়। রায়হান হত্যাকাণ্ডের পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। উন্নত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে আটক করে। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয় এবং সেখান থেকে খুলনার পথে আনা হচ্ছে।

 

অন্যদিকে, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম একই এলাকায় অভিযান চালিয়ে মামলার আরেক সন্দেহভাজন আসামি আসিফ মোল্লাকে গ্রেপ্তার করে। এক ডিবি কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে আসিফ মোল্লার চেহারার মিল রয়েছে। তবে তিনি সেই যুবক কি না, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ চলছে।

 

উল্লেখ্য, গত ১১ জুলাই জুমার নামাজের সময় দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুব মোল্লা নিজ বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। সে সময় মোটর সাইকেল যোগে তিন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথা ও মুখে গুলিবিদ্ধ হয়ে মাহবুব মোল্লা ঘটনাস্থলেই পড়ে যান। মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা তার দু’পায়ের রগ কেটে দেয়। পরে হত্যাকারীরা তেলিগাতি সীমান্ত হয়ে পালিয়ে যায়। পরদিন নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*