সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / আশুলিয়ায় আওয়ামী লীগের নবগঠিত ওয়ার্ড কমিটির সভাপতি মোকলেছুর রহমান ও সম্পাদক রহমত আলী

আশুলিয়ায় আওয়ামী লীগের নবগঠিত ওয়ার্ড কমিটির সভাপতি মোকলেছুর রহমান ও সম্পাদক রহমত আলী

আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্ন্তগত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে।

 

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মো: মোকলেছুর রহমান মোল্লা।

 

এর আগে, গত মঙ্গলবার ১৯ তারিখে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মুজিবুর রহমান শাহেদ ও সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন মুসার সাক্ষরিত একটি দলীয় পেডে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নবগঠিত কমিটির মো: মোকলেছুর রহমান মোল্লাকে সভাপতি ও মো: রহমত আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১জন বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

 

এবিষয়ে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মোকলেছুর রহমান মোল্লা বলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নৌকা মার্কার প্রার্থী, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির নির্দেশক্রমে আমাদের ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মুজিবুর রহমান শাহেদ ও সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন মুসার সাক্ষরিত একটি দলীয় পেডে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আগামী ৭ তারিখ নৌকা মার্কাকে বিজয়ী করে ঘরে ফিরবো। এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা স্থানীয় নেতা-কর্মীরা নৌকা মার্কার প্রচার প্রচারণা করছি।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*