সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / জীবনযাত্রা / দূর্গম চরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিলেন সাভারের শিক্ষার্থীরা

দূর্গম চরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিলেন সাভারের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের বিশ্বিবদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দুইটি দূর্গম চরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী এই শীতবস্ত্র (কম্বল) বিতরণের কর্মসূচী হবে হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাঁপানিয়া গ্রামের প্রায় অর্ধ-শতাধিক পরিবারের হাতে গোলাপ ফুলসহ এই কম্বল তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা জানায়, ডিসেম্বরের এই তীব্র শীতে নদী ভাঙন কবলিত চরাঞ্চলের অসহায় মানুষদের কথা চিন্তা করেই তাদের এই মানবিক উদ্যোগ। এর ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দুইটি দূর্গম চরের অসহায় দুঃস্থ শীতার্ত অর্ধশতাধিক পরিবারের শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। মানুষের দোয়া ও ভালোবাসাই আসলে আমাদের শক্তি৷ আমাদের এ কাজে আমাদের আশেপাশের কিছু সহৃদয়বান ব্যক্তিরাও আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। আর তারা নিজেরাও কিছু চাঁদা দিয়ে এই মানবিক কার্যক্রম গুলোর ফান্ডিং করে থাকে। পরবর্তীতে দেশের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

 

একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ স্বপ্নবাজ উদ্যোক্তা আরবাজ (রুমান) বলেন, আমাদের নিজস্ব কোন সংগঠন নেই, কোন নাম বা ব্যানারেও আমরা কাজ করি না। আমরা কয়েকজন সমমনা ভাই-বন্ধুরা মিলে দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকি৷ করোনা, বন্যা, শীত সহ দেশের বিভিন্ন দূর্যোগে আমরা দেশ ও দশের কল্যাণে ব্রতী হয়ে মানবিক কাজগুলো করে থাকি।

 

এসময় কম্বল বিতরণের কার্যক্রমে একনিষ্ঠ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন রবিউল, আহাদ, আলামিন, আরাফাত নামের কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*