
ইমদাদুল হক: ঢাকায় সাভারস্থ আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে ডিবি উত্তর ঢাকা জেলা কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৬ জুন(শুক্রবার) রাত সাড়ে ১০ টায় জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে মোঃ আশরাফুল হক খোকন (৪০),কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির পিতা-মোঃ নুরুল হক, মাতা-মৃত হাজেরা বেগম, সাং-পাইকপাড়া, নাগরবাড়ী, থানা-বি-বাড়ীয়া সদর, জেলা-বি-বাড়ীয়া।
এ ব্যাপারে ঢাকা জেলা (উত্তর) ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) গণমাধ্যমকে জানান,
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে ‘জিরো-টলারেন্স’ নীতিতে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০ টায় এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে মোঃ আশরাফুল হক খোকন (৪০),কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
Barta Mela bangla online newsportal