সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সহযোগী সহ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

সহযোগী সহ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মো: আল মামুন খান: ঢাকা রেঞ্জ ডিআইজি’র পিএস পরিচয়দানকারী এক প্রতারক এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। সে তার এলাকায় মাদক ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং তার প্রভাব বিস্তার করার জন্য বহুদিন যাবৎনি জেকে ডিআইজি (ঢাকা রেঞ্জ) এর পিএস হিসেবে পরিচয় প্রদান করে আসছিলো।

 

সোমবার (১৯ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এর কার্যালয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা।

 

গ্রেফতার ওই প্রতারকের নাম দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬)। সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নগরভেলা এলাকার খোরশেদ আলম এর পুত্র। এই কাজে তার সহযোগী ছিলো গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কেতুন এলাকার মোঃ হানিফ সরকারের পুত্র হৃদয় আহমেদ (৩০)।

 

এব্যাপারে গণমাধ্যমকে ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবীব খান জানান, দ্বীন ইসলাম ওরফে শাওন একজন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। তার এলাকায় মাদক ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং তার প্রভাব বিস্তার করার জন্য বহুদিন যাবত নিজেকে সে ঢাকা রেঞ্জ এর ডিআইজি মহোদয়ের পিএস হিসেবে পরিচয় প্রদান করে আসছে। তার কোনো আত্মীয় স্বজনকে পুলিশ ধরলে সে তার মোবাইল (নাম্বার-০১৭৯৯৬৮৮৫৬৭) দিয়ে ফোন করে নিজেকে ডিআইজি মহোদয়ের পিএস পরিচয় দিয়ে ছাড়ানোর চেষ্টা করে। এতে করে যে কেউ দ্বীন ইসলাম ওরফে শাওন এর নাম্বারে কল করলে তার কলটি ডিআইজি (ঢাকা রেঞ্জ) এর সরকারী নাম্বারে চলে যায়।

 

তিনি বলেন, উক্ত ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে, উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে ডিবি (উত্তর) এর একটি চৌকষ ও আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্রতারক দ্বীন ইসলাম ওরফে শাওন এবং তার সহযোগী হৃদয় আহমেদ (৩০) কে গ্রেফতার করা হয়।

 

ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ধৃতদের ‘কল লিস্ট’ পর্যালোচনা করে দেখা যায়, দ্বীন ইসলাম ওরফে শাওন তার উক্ত নাম্বার হতে দুদকের পরিচালক সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছে। এব্যাপারে প্রতারকদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন সরকারী কার্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিয়ে এমন প্রতারনা করে এসেছে বলেও জানায়। দ্বীন ইসলাম ওরফে শাওন এর বিরুদ্ধে গাজীপুরের কালীগঞ্জ থানায় এবং আসামী হৃদয় আহমেদ এর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল এবং সবুজবাগ থানায় মামলা রয়েছে।

 

উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*