সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অর্থনীতি / আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়কে অবস্থান

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়কে অবস্থান

ইমদাদুল হক:  সাভারের আশুলিয়ায় বন্ধ ফ্যাক্টরি খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে তারা অবস্থান নেয়।

 

জানা গেছে, সোমবার সকাল ৮টায় আশুলিয়া থানাধীন ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড এর আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ হাজার শ্রমিক তাদের বন্ধ ফ্যাক্টরি খুলে দেয়া এবং বকেয়া পাওনাদির দাবিতে ফ্যাক্টরির সামনে অবস্থান করে। পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তারা বাইপাইলের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সকাল ১০টায় আনুমানিক ৫ থেকে ৬ শত শ্রমিক বাইপাইল মোড়ে অবস্হান নেয়। ফলে নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

প্রসঙ্গত,গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অদ্যবধি উক্ত ফ্যাক্টরিটি বন্ধ রয়েছে। এলাকায় শিল্প পুলিশের টহল উপস্থিত রয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*