সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অর্থনীতি / ভোর রাত থেকে আশুলিয়ায় শ্রমিকদের সড়কে অবস্থান

ভোর রাত থেকে আশুলিয়ায় শ্রমিকদের সড়কে অবস্থান

ইমদাদুল হক: বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবীতে শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর রাত আনুমানিক চারটা থেকে জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ায় নবীনগর – চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল ও আব্দুল্লাহপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

উল্লেখ্য, সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আশুলিয়া থানাধীন ইউছুফ মার্কেট এলাকার এই কারখানার শ্রমিকরা বন্ধ ফ্যাক্টরি খুলে দেয়া এবং বকেয়া পাওনাদির দাবিতে বাইপাইল মোড়ে অবস্থান নেয়। কিন্তু মালিকপক্ষ সহ সংশ্লিষ্ট কোনো মহলের সাথে সমঝোতা না হওয়ায় শ্রমিকদের মহাসড়কে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

 

প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অদ্যবধি উক্ত ফ্যাক্টরিটি বন্ধ রয়েছে। এলাকায় শিল্প পুলিশের টহল উপস্থিত রয়েছে।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*