সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / সড়ক পরিবহন আইনে আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

সড়ক পরিবহন আইনে আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

 

মো: আল মামুন খান : ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় ১,২৮,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করে।

 

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনানুযায়ী আজ (বৃহস্পতিবার) ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫,৭৬, ৭৭ এবং ৯২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, ট্যাক্স টোকেন না থাকা, মোটর সাইকেলে চালক সহ দুইয়ের অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ১৫টি মামলায় এক লাখ আটাশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়েছে।

 

তিনি আরও জানান, মোবাইল কোর্ট চলাকালীন গাড়ির চালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীনগর জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এবং আশুলিয়া থানা পুলিশ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*