সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / সমগ্র বাংলা / খুলনা / খুবিতে ‘উইক অব ওয়েলকাম’ শুরু: মাদক ও র‌্যাগিংকে না বলার শপথ শিক্ষার্থীদের

খুবিতে ‘উইক অব ওয়েলকাম’ শুরু: মাদক ও র‌্যাগিংকে না বলার শপথ শিক্ষার্থীদের

মো: আল মাসুম খান: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশন আজ সোমবার ৭ জুলাই শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

 

উপাচার্য তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃজন ও সৃষ্টিশীলতার কেন্দ্র। এখানেই শিক্ষার্থীরা নিজেদের পরিচয়, ভবিষ্যৎ লক্ষ্য ও গন্তব্য নির্ধারণ করে। এটি নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময়।”

 

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রমী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তবে শিক্ষার্থীরা সমসাময়িক রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতন। তারই প্রমাণ পাওয়া গেছে সদ্য ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে।

 

উপাচার্য নতুন শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন সম্ভাবনার দুয়ার খুলে দেয়, তবে মাদক, অসৎ সঙ্গ, র‌্যাগিং ও অনৈতিক কর্মকাণ্ড শিক্ষার্থীর ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে। তিনি এসব থেকে দূরে থাকার পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী শপথ বাক্য পাঠ করান উপাচার্য। শপথে সন্ত্রাস, মাদক, র‌্যাগিং এবং ছাত্ররাজনীতিকে ‘না’ বলার অঙ্গীকার তুলে ধরা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন।

 

স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এস এম তৌহিদুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।

 

উপাচার্য অনুষ্ঠানে Coping and Thriving in Higher Education Environment শীর্ষক টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয় পরিবেশে মানিয়ে নেওয়া, ব্যক্তিগত ও একাডেমিক লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা এবং আর্থিক সহায়তা বিষয়ে আলোকপাত করেন।

 

অন্যান্য টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ড. তারেক বিন সালাম, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোছা. তাছলিমা খাতুন, এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম।

 

প্রথম দিন ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং শিক্ষা ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একইসাথে, শিক্ষার্থীদের মাঝে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক বিতরণ করা হয়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*