
মো: আল মাসুম খান: খুলনার লবনচরা এলাকার মুরাদ বিন আমজাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ইসলাম ধর্ম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, খুলনা জেলার নেতৃবৃন্দ।
আজ সোমবার ৭ জুলাই দুপুর ২টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মুরাদ বিন আমজাদের উক্ত বক্তব্য বাংলাদেশের সংবিধান, ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির পরিপন্থী। এসব বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তারা জেলা প্রশাসকের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মুফতি জিহাদুল ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াস জাহানাবাদী, মাওলানা আব্দুল্লাহ কাফী, মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মুফতি জাকির হুসাইন, ইমদাদুল্লাহ আজমী, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মাছুম বিল্লাহ, মাওঃ ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা বিলাল শরীফ, মাওলানা নূর হুসাইন, মুফতি শফিকুর রহমান চৌধুরী এবং মাওলানা আব্দুল্লাহসহ হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ ধরনের ধর্মীয় অবমাননার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সচেষ্ট থাকার অনুরোধ জানান।
Barta Mela bangla online newsportal