সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / খুলনায় অপহরণের ৫ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার খাদ্য পরিদর্শক

খুলনায় অপহরণের ৫ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার খাদ্য পরিদর্শক

মো: আল মাসুম খান:

খুলনায় অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি খুলনা সদর থানায় প্রাথমিক চিকিৎসাধীন আছেন। তিনি খাদ্য বিভাগের ৪নং ঘাটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বিভিন্ন সূত্র ও ভাইরাল একটি ভিডিও থেকে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলনার ৪নং ঘাট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। অপহরণকারীরা নিজেদেরকে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয় এবং পরে সুশান্তের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ঘটনার পরপরই তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগ করেন।

 

খুলনা সদর থানার কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম গণমাধ্যমকে জানান, অপহরণের পর থেকেই পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা সুশান্তকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা এবং চোখ বেঁধে ফেলে রেখে যায়। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে থানায় আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

তিনি আরও জানান, অপহরণকারীরা চাঁদা দাবি করেছিল এবং পরিবারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। পরে মোবাইল ব্যাংকিংয়ের সেই এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 

তেরখাদা থানার কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা থানা পুলিশের সহায়তায় খুলনা থানা পুলিশ অপহৃত কর্মকর্তাকে উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*