সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন প্রেস সচিব

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন প্রেস সচিব

মো: আল মাসুম খান: খুলনা প্রেস ক্লাবে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের সঙ্গে প্রায় ঘণ্টা ব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।আজ শনিবার ২৮ জুন সন্ধ্যা ৭টায় খুলনা প্রেস ক্লাবে এ বৈঠক করেন তিনি।

 

জানা গেছে, আজ দুপুর থেকেই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলনে উত্তাল ছিল। শ‌নিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে যান প্রেস সচিব শফিকুল আলম।

 

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠক শে‌ষে পু‌লিশ ক‌মিশনারের পদত‌্যা‌গের বিষ‌য়ে প্রধান উপ‌দেষ্টাকে অবগত করবেন বলেন আশ্বাস দেন প্রেস সচিব।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি গণমাধ্যমকে বলেন, আমরা প্রেস সচিবের কাছ থেকে কোনো সিদ্ধান্ত চাই না। আমরা আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সমাধান চেয়েছিলাম কিন্তু তারা কিছু করেনি। আমরা শুধু প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা দিতে চাই, এ অযোগ্য পুলিশ কমিশনার খুলনায় থাকতে পারবে না।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীর গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, প্রেস সচিবের কাছে শুধু আমরা একটি মেসেজ পৌঁছে দিতে চাই, মেসেজটি উনি প্রধান উপদেষ্টাকে দেবেন। গত চারদিন ধরে আমরা কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন করছি।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের খোঁজ নেয়নি। যেহেতু আমরা প্রেস সচিবকে পেয়েছি তার কাছে শুধু আমাদের দাবি পৌঁছে দিতে চাই।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*