সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / খুলনায় পথশিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় পথশিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: আল মাসুম খান: বৃহস্পতিবার খুলনায় ব্যতিক্রমধর্মী আয়োজনে পালিত হলো এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সামাজিক সংগঠন ‘জ্যোতি’র শিশুদের আবাসস্থলে পথশিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইতালি থেকে আগত ফাদার লুপি, জ্যোতির নির্বাহী পরিচালক মোহাসেনা রুনা এবং সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।

বক্তব্যে অতিথিরা বলেন, সমাজের অবহেলিত শিশুদের নিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে আগামীর পথে উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন জ্যোতির নির্বাহী পরিচালক মোহাসেনা রুনা। পরে কেক কাটেন অতিথিরা এবং পথশিশুদের মুখে কেক তুলে দেন। স্বাগত বক্তব্য রাখেন এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি দর্শক ফোরামের আহ্বায়ক হুমায়ুন কবীর বাবুল।

শেষে পথ শিশুদের পরিবেশনায় গান ও নৃত্য অনুষ্ঠিত হয় এবং এনটিভির পক্ষ থেকে শিশুদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*