সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: অধ্যাপক মাহফুজুর রহমান

সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: অধ্যাপক মাহফুজুর রহমান

মো: আল মাসুম খান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বে একটি রোল মডেল। অতীতে রাজনৈতিক বিরোধের কারণে ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা সেই বিভক্তির দেয়াল ভেঙে সবাইকে নিয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, খুলনা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। শত শত সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নির্বিঘ্নে পালিত হচ্ছে, আর জামায়াত অতীতের মতো এবারও এই আয়োজনে হিন্দু ভাই-বোনদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। শুধু রথযাত্রা নয়, সকল ধর্মের আচার-অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো স্বার্থান্বেষী মহল যেন গুজব রটিয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার ৩ জুলাই খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের জানাবেন। আমরা কারো ধর্ম নয়, মানুষকেই দেখি। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান সকল ধর্মের মানুষের জন্যই খোলা।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহন যোগ্য নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে এটাই সময়ের দাবি। আমরা চাই, দলমত নির্বিশেষে সবাই এই প্রক্রিয়াকে সহযোগিতা করুক।

তিনি বলেন, দেশে এমন ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে নারী একা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করলেও কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না। আমরা চাই ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত হোক।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা ছিল ন্যায়, ইনসাফ ও জাস্টিস প্রতিষ্ঠা। সেই আদর্শ থেকে একচুলও সরে আসা যাবে না। যারা দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত তারাই প্রকৃত জাতীয় শত্রু। জামায়াতের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ নেই, বরং আমরা এসবের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। তাই আসুন – দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তিকে রুখে দাঁড়াই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা: সাঈদুজ্জামান,
দৌলতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, ৪নং ওয়ার্ডের আমীর রেজাউল ইসলাম, ৬নং ওয়ার্ডের আমীর আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সেক্রেটারি ইবাদত হোসেন।

পাবলা মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি প্রকাশ চন্দ্র অধিকারী, গুরুদাস কুন্ডু, শ্যামল শীল, সাধারণ সম্পাদক তারক মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, কোষাধ্যক্ষ নিতাই মন্ডল, সাধন ভট্টাচার্য, কমল শীল, জয়দেব মল্লিক, দীপ ব্যানার্জি, অর্ণব বসু, অনুব কুন্ডু, বিষ্ণু রায়, দেবাশীষ সরকার, পার্থ শীল, দেব শিকারী, গনেষ দে, নিখিল সাহা, বিষ্ণু দে, রেখা ধর, বিথিকা বিশ্বাস, মুকুল বিশ্বাস।

জামায়াত নেতা হিসেবে উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম পারভেজ, খোরশেদ আনোয়ার বিরাজ, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, আলী রেজা তাওয়াব, হাকিম উদ্দিন, গোলাম মোস্তফা, হাফিজুর রহমান পিন্টু, ফিরোজ গাজী, নিজাম উদ্দিন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*