সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / গাজীপুরে আজমত উল্লাহর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

গাজীপুরে আজমত উল্লাহর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

 

মো: আল মামুন খান: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আশুলিয়া থানা ইউনিট। রোববার (২১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এই প্রচারণা চালান।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানী বাজার থেকে পানিশাইল মোড়, চক্রবর্তী বাসষ্ট্যান্ড হতে মামুন নগর এবং হাতিমারা বাজার রোড এলাকায় দিনভর আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

 

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেনের নেতৃত্বে এই প্রচারণা ও গণসংযোগ পরিচালিত হয়। এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, দপ্তর সম্পাদক টিপু সুলতান এবং অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব ও অংশগ্রহন করেন।

 

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা গণমাধ্যমকে জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নির্দেশনায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গাজীপুরের ১,২ ও ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছি। এসময় আমরা আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেছি। এধরণের গণসংযোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, বাপ্পী সরকার, ধামরাই সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাবিবুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কবীর প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*