
মো: আল মামুন খান: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার সাভারে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বাদ মাগরিব হেমায়েতপুরের বায়তুল আতিক জামে মসজিদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোখতার হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুতফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা প্রমুখসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ১৭ মে বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারতের রাজধানী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন দিবসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।
Barta Mela bangla online newsportal