সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / চট্টগ্রাম / চবি আইএমএল এর উদ্যোগে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক সেমিনার শুরু

চবি আইএমএল এর উদ্যোগে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক সেমিনার শুরু

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) উদ্যোগে ‘Linguistic Diversity and Language Education in Bangladesh’ শীর্ষক দু’দিন ব্যাপি (১৩-১৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি ২০২৩ বেলা ১০:০০ টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজের লিংগুইস্টিক এন্ড কগনিটিভ সায়েন্স এর প্রফেসর ড. ডেভিড এ পিটারসন।

চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সভাপতি ড. ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার আয়োজন কমিটির আহবায়ক উক্ত ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব মনজুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত ইনস্টিটিউটের শিক্ষার্থী আসিফ মাহমুদ হাসান ও মেহজাবিন ইমা।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এ ভাষার রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস। প্রতিবছর বিশ্বব্যাপি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের।

প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, বাংলাদেশে বাস করে বিভিন্ন জাতি-গোষ্ঠী। এ সকল জাতি-গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য। তারা আবহমানকাল থেকে দাপ্তরিকভাষা বাংলার পাশাপাশি স্বাধীনভাবে তাদের নিজেদের ভাষা ও সংস্কৃতির চর্চা করে আসছে। এদেশের বিভিন্ন ভাষার বৈচিত্র্য সমুন্নত রেখে বাংলা ভাষার পাশাপাশি উচ্চ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে অন্যান্য ভাষাকে গুরুত্ব দেয়ার জন্য মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের আহবান জানান। মাননীয় উপাচার্য সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*