সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / জাতীয় / রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি: কাদের

রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি: কাদের

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ২২তম রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, আমরা এমন কাউকে রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধবিরোধী ও স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দিইনি।

তিনি বলেন, টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়নি। সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার ক্যারিয়ার, গোটা জীবনই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।

তিনি বলেন, নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সিইসিকে ধন্যবাদ। মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা আমরা পেয়েছি। একটি কপি আমাদের দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দীন একক বৈধ প্রার্থী হওয়ায়, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সিইসি।

তথ্য সূত্র: বার্তাবাজার ডট কম

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*