সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / চল্লিশ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চল্লিশ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মো: আল মামুন খান: ঢাকা জেলা ডিবি (উত্তর) এর পরিচালিত মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ৪০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। ওই দুইজন হলেন- মোঃ ফরিদুল ইসলাম (৪৪) ও মোঃ মিজানুর রহমান (৪৫)।

 

শুক্রবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

 

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে ডিবি উত্তর এর উপ-পরিদর্শক সহিদুল ইসলাম ও ফজলুল হক এর একটি টিম আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জামগড়া মধ্যপাড়ার জনৈক নুরুল আমিনের বাড়ীর ভাড়াটিয়া উপরে উল্লেখিত দুই মাদক কারবারিকে চল্লিশ বোতল ফেন্সিডিল সহ আটক করে হেফাজতে নেওয়া হয়।

 

ডিবি উত্তর এর ওসি জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গতকাল (বৃহস্পতিবার) ৪০ বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত দুই মাদক কারবারি আটক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*