সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / আন্তর্জাতিক / ইতালিতে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

ইতালিতে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: রোববার (৩১ মার্চ) ইতালির রোম শহরে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরুস্কার বিতরণ করা হয়।

 

উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের রোমের ফোকাল পার্সন আলেস্তান্দো গাইতা, সেবার বাংলাদেশ এর কান্ট্রি হেড জনাব মোহাম্মদ সাইফুল হক, গ্রীন টিভির নির্বাহী সম্পাদক নাদিরা কিরণ, ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান, বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার রিতা নাহার, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক মাসুদ রুমি, বিমান প্রিন্টিং এন্ড পাবলিকেশন বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো: আল মাসুদ খান, বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান সহ বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সদস্যবৃন্দ।

 

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপক জনসংযোগ জনাব মো: আল মাসুদ খান গত বছর ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব, ইতালি গঠন করেন। এই ক্লাবের উদ্দেশ্য হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রচার-প্রচারণা, স্যোশাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিরুদ্ধে অপপ্রচার রোধে ভুমিকা পালন করা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ইতালির যাত্রীদের সহায়তা করা, প্রবাসী বাংলাদেশিদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সচেতনতা আনয়ন করা ইত্যাদি।

 

উক্ত পুরুস্কার বিতরণ কালে উপস্থিত অতিথি বৃন্দ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্যানস ক্লাবের উদ্যোক্তা ও সদদ্যদের ভুয়সী প্রশংসা করেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের সফলতায় বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব বিশেষ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের উদ্যোক্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্যানস ক্লাব গঠনে সম্মতি ও সহযোগিতা করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম (অতিরিক্ত সচিব) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*