সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / চারুসহ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ১৪ জেলে আটক

চারুসহ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ১৪ জেলে আটক

মো: আল মাসুম খান: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরতে গিয়ে চারুসহ ১৪ জন জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিম-২, গতকাল সোমবার ৩০ জুন পরিচালিত অভিযানে নাকজোড়া ও মাইটারভারানি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় আটটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়েছে।

 

অভিযান পরিচালনাকারী টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদার গণমাধ্যমকে জানান, সুন্দরবনে প্রবেশ এবং মাছ ধরা কার্যক্রম তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলেও অভিযুক্ত জেলেরা নিষিদ্ধ কাঁকড়া ধরার ফাঁদ (চারু) নিয়ে বনাঞ্চলে প্রবেশ করেন। অভিযানে মোট ১৮০টি চারু এবং আটটি নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা মোংলা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

 

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এ.সি.এফ) দীপন চন্দ্র দাস জানান, বন আইনে মামলা দিয়ে সাংবাদিকদের আটক ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*