
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২ জুলাই ২০২৫, বুধবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের আয়োজনে রাজধানীর টঙ্গী হাইওয়েস্থ ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বিশেষ কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান-এর পক্ষ থেকে একটি শুভেচ্ছাবার্তা মার্কিন রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।
জামায়াত প্রতিনিধিদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ়, কার্যকর এবং অর্থবহ হয়ে উঠবে।
Barta Mela bangla online newsportal