সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / গণমাধ্যম / জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানালো আশুলিয়া প্রেসক্লাব

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানালো আশুলিয়া প্রেসক্লাব

মো: ওসমান গনি: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আশুলিয়া প্রেসক্লাব। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় শহিদ বেদীতে প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা এবং সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সদস্যগণ।

 

পুষ্পস্তবক অর্পণের পর সকলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

পরে, গণমাধ্যমকে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। আজকের এই দিনে, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের একতাবদ্ধ থাকতে হবে।

 

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন কালে এসময় সাংবাদিক মাহবুব মন্ডল, ওবায়দুর রহমান লিটন, মো: আল মামুন খান, জাহাঙ্গীর হোসেন সাগর, ফয়জুল ইসলাম, এস আর জয়, ইমদাদুল হক প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*