সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / জাতীয় / নিরিবিলি বটতলা বনলতা মসজিদ-ই-জামে মসজিদ এর ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল

নিরিবিলি বটতলা বনলতা মসজিদ-ই-জামে মসজিদ এর ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল

মো: ওসমান গনি: নিরিবিলি বটতলা বনলতা মসজিদ-ই- মোর্তজা জামে মসজিদ এর তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হযয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারী মাওলানা মোঃ মেহেদী হাসান যশোরী। হাজী মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৯ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির প্রমুখ। ওয়াজ মাহফিল সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রানা আহমেদ।

ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, ‘আমি যখন এমপি ছিলাম তখন আশুলিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দিয়েছি। কিন্তু বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কোন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম না। আমাকে অনেক নির্যাতন করা হয়েছে, মামলা হামলার শিকার হয়েছি। মিথ্যা মামলা দিয়ে আমাকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখা হয়েছে। এখন সময় হয়েছে আপনাদের পাশে দাঁড়াবার।’

তিনি আরও বলেন, ‘আমি ক্ষমতায় থাকার সময় যেমনটি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো যদি আপনারা আমাকে পুনরায় আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন।’

এসময় তিনি উক্ত অনুষ্ঠানে ২৫ হাজার টাকা অনুদানসহ বিভিন্ন কর্মকান্ডের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান ও পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*