সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / জুলাই শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারতে কেসিসি প্রশাসক ফিরোজ সরকার

জুলাই শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারতে কেসিসি প্রশাসক ফিরোজ সরকার

মো: আল মাসুম খান:

 

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে নগরীর বসুপাড়া কবরস্থানে শহিদের কবর জিয়ারতে অংশ নেন তিনি। এ সময় কেসিসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপস্থিতদের মধ্যে ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ডিসিটি কাজী মো: ইমরুল হাসান, নিরাপত্তা সুপার মো: আলমগীর কবির বিশ্বাস।

 

শহিদের পরিবার ও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শেখ মো: সাকিব রায়হানের পিতা শেখ মো. আজিজুর রহমান, মাতা নুরনাহার বেগম, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান মনি, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা ইশতিয়াক উদ্দিন লাভলু, জামায়াতে ইসলামীর সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মহানগর নেতা ইমরান আহমেদ, এনসিপি’র মহানগর সংগঠক খান আহমেদ হামীম রাহাত, সিদ্দিকিয়া মহিলা মাদরাসা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল আজিজ এবং সিদ্দিকিয়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল লিটন।

 

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, শেখ মো: সাকিব রায়হান ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকাস্থ মিরপুর ১০ নম্বরে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে অংশ গ্রহণ করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। ২০ জুলাই তাকে খুলনার বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি নগরীর ১৮নং ওয়ার্ডস্থ গোলাম মোক্তাদির সড়কের নবপল্লী এলাকার বাসিন্দা এবং মিরপুরস্থ বায়তুস সবুর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

 

কবর জিয়ারত শেষে কেসিসি প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার শহিদের শোকসন্তপ্ত পরিবারের হাতে কেসিসি’র পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের সান্ত্বনা জানান।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*