সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেফতার

 

ইমদাদুল হক: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর আভিযানিক টিম। এছাড়া, ডিবি’র আরেকটি অভিযানে দশ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

 

তিনি জানান, গতকাল রোববার (১৮ জুন) একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি’র উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম পিপিএম এর একটি চৌকষ টিম রাত ৯টায় আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি লোহার তৈরি চাপাতি, একটি লোহার তৈরি ছোড়া, একটি কাঠের বাটযুক্ত ছুরি, দুইটি লোহার তৈরি চাকু, একটি কাঠের বাটযুক্ত লোহার ছেন এবং ১টি কাঠের বাটমুক্ত বাটালি জব্দ করা হয়।

 

গ্রেফতার ওই ৬ ডাকাত হলো- ইসহাক মোল্লা (৩৭), মোঃ মিনার হোসেন (২৮), মোঃ সাগর (২০), মোঃ রাহান (২৪), কাজী শরীফ (৩০) ও মোঃ সোহেল (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বহুদিন ধরে এরা সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি করে আসছিলো। আশুলিয়া থানায় এদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ।

 

এদিকে, গতকাল রোববার (১৮ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন এর একটি টিম সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকা থেকে দশ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার ওই তিন ব্যবসায়ী হলো- মোঃ সাগর হোসেন (৩৮), মোঃ আশরাফুল ইসলাম (৪৫) এবং মো: কামাল শিকদার। এদের কাছ থেকে যথাক্রমে ৫ কেজি, তিন কেজি এবং দুই কেজি করে মোট দশ কেজি গাঁজা জব্দ হয়েছে বলে জানান ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ।

 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন আসামি জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থল ও ঘটনাস্থলের আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিলো। উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*