সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / ডিবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইমদাদুল হক: জেলা ডিবি (উত্তর) এর এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নাম মোসা: নাসরিন সুলতানা। তিনি সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মো: সাব্বির আহমেদ এর স্ত্রী।
রোববার (১৭ মার্চ) দুপুরে এসংক্রান্ত এক প্রেস রিলিজ দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
তিনি বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান- পিপিএম(সেবা) মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে  মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক শুভ মন্ডল এবং উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম গতকাল শনিবার (১৬ মার্চ) রাত আনুমানিক সাড়ে দশটায় সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়  মোসাঃ নাসরিন সুলতানা (১৯) এর নিকট থেকে সর্বমোট ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে ডিবি (উত্তর) এর অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*