সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন করলো ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন করলো ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ

 

মো: আল মামুন খান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে দশটায় সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

 

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপজেলা কমপ্লেক্সে একত্রীত হন। পরে ভাবগম্ভীর পরিবেশে জাতির জনকের প্রতিকৃতিতে তাদের শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, প্রচার সম্পাদক মোঃ জাবেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুব, সাভার উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সফিকুল বাশার, আজিজুর রহমান শিশির, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসাইন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা, সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন আহমেদ রানা, বিরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম প্রমুখ।

 

উল্লেখ্য, ১৭ মার্চ স্বাধীনতার মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ১০৪তম ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*