সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / ডুমুরিয়ায় শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত।

ডুমুরিয়ায় শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত।

মো: আল মাসুম খান:

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

আজ বুধবার (১৬ জুলাই) সকালে ডুমুরিয়া উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তৃতাকালে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।

 

বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মো: হাবিবুর রহমান, এ্যাডভোকেট আলমগীর হোসেন, বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি, সাংবাদিক এম. এ. এরশাদ।

 

এছাড়া ছাত্রনেতা শেখ মাকছুদুল ইসলাম, তৌকির আহমেদ সাগর, শেখ মাজাহারুল ইসলাম রেজা, মো: মাসুদ আলম, সাদ্দাম হোসেন সাগরসহ আরও অনেকে আলোচনায় অংশ নেন।

 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. আব্দুল্লাহ বায়েজিদ, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়।

 

এছাড়া ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) আছের আলী, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*