
মো: আল মাসুম খান:
মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর কররছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীর ও সমর্থকেরা। আজ বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিষয়টি গণমাধ্যমের সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনওর গাড়ি বহরে হামলা, ও ভাঙচুর করেছে তারা।
Barta Mela bangla online newsportal