সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

 

ইমদাদুল হক: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এই সম্মেলন সফল করার লক্ষ্যে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম মোল্লা’র সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা জানান, মূলত আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর এর ত্রি-বার্ষিক সম্মেলনকে বর্ণিল ও জমকালো আয়োজনের দ্বারা এবং নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করার লক্ষ্যেই আজকের এই প্রস্তুতি সভা। এছাড়া, আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান মাঠে ৩০ সেপ্টেম্বরের সম্মেলনকে সামনে রেখে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেখানেও যাতে সকল নেতাকর্মী অংশ নেয় সে বিষয়ে আজকের সভায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভীন, রণজিৎ সাহা, গোলাম কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজন ও হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শুকরানা, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বেলায়েত হোসেন পাঠান, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান রঞ্জু, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান কবির, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা, সহ-সভাপতি মোজাম্মেল মিয়া ও বাপ্পী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রমুখসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতাকর্মীগণ।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*