সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / ঢাকা-১৯ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম

ঢাকা-১৯ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম

 

মো: আল মামুন খান: ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব সংলগ্ন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

 

এর আগে, সকাল সাড়ে দশটায় আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সেই তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে এই আসনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো। আমার চাওয়া থাকবে এলাকার তৃণমূলে যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে, দল তাদের মূল্যয়ন করবে। মাননীয় নেত্রীর নিকট এটাই আমার প্রতাশ্যা।

 

এসময় তিনি আরও বলেন, নমিনেশনের বিষয়ে আমার নেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন আমি সেটাই সাদরে গ্রহণ করবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

 

সংবাদ সম্মেলনে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন ভূইঁয়া প্রমুখসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*