সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / সমগ্র বাংলা / খুলনা / তা‌রেক রহমা‌নের বিরুদ্ধে কুৎসিত মন্তব্যের প্রতিবাদে খুলনায় ড্যাবের প্রতিবাদ সমাবেশ

তা‌রেক রহমা‌নের বিরুদ্ধে কুৎসিত মন্তব্যের প্রতিবাদে খুলনায় ড্যাবের প্রতিবাদ সমাবেশ

মো: আল মাসুম খান:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‌র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে প্রদত্ত অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খুলনায়।

 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ডা. রাশেদুজ্জামান ছোটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর সালেহ পলাশ।

 

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন—ডা. মোস্তফা কামাল, ডা. তাজরুল ইসলাম, ডা. কামরুল হুদা নিশান, ডা. মাহাবুব রোশেদ, হাসপাতালের কর্মচারী পরিষদের নেতা মো. আলিম এবং নার্সিং নেত্রী হোসনেয়ারা খানম প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলার অবনতি, রাজনৈতিক বৈরিতা ও অসহিষ্ণুতা ক্রমবর্ধমান ভাবে জাতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডকে তারা সুপরিকল্পিত উল্লেখ করে বলেন, এই ঘটনাকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

তারা বলেন, জামায়াত-শিবির ও এনসিপির মতো চিহ্নিত গোপন গোষ্ঠীগুলো দেশে অস্থিরতা তৈরি করে একটি প্রাক-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ করতে চাইছে।

 

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে কোনো পরিস্থিতিতে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্তদের রুখে দাঁড়ানো হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার পথ বন্ধ করতে হবে।

 

ড্যাব নেতারা দাবি জানান, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশে চলমান রাজনৈতিক বিভক্তি নিরসনে সব রাজনৈতিক শক্তিকে সংলাপ ও সমঝোতার পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*