
ইমদাদুল হক: ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তাদের নাম যথাক্রমে মোঃ আকাশ মিয়া (২০) ও মোঃ রবিউল ইসলাম (৩৩)।
বুধবার (৩ এপ্রিল) এক প্রেস রিলিজ দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে, গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সাভার থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক সহিদুল ইসলাম পিপিএম এবং উপ-পরিদর্শক ফজলুল হক এর একটি টিম। এসময় উপরোক্ত আসামীদের দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
ডিবি (উত্তর) এর ওসি মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা থেকে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
Barta Mela bangla online newsportal