সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / সমগ্র বাংলা / ঢাকা / দুদকের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফারুক হাসান তুহিন

দুদকের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফারুক হাসান তুহিন

 

মো: আল মামুন খান: অবশেষে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ফারুক হাসান তুহিন। গতকাল মঙ্গলবার (১৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. রেজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এমন সিদ্ধান্ত জানানো হয়।

 

ফারুক হাসান তুহিনের বিরুদ্ধে আনীত এই অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কমলেশ মন্ডল। উক্ত আদেশে বলা হয়েছে, ‘তার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তা পরিসমাপ্ত করা হয়েছে।’

 

বুধবার (১৭ মে) এবিষয়ে ফারুক হাসান তুহিন জানান, ‘আমি দেশের আইন-আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যে কোন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে। তবে অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়। এরপরও আমি দুদক ও আইনের প্রতি আস্থাশীল ছিলাম। অবশেষে অভিযোগটি আজ মিথ্যা প্রমাণ হল।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*