সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / জীবনযাত্রা / নবীনগরে চা দোকানির নামে ব্রীজের নামকরণ!

নবীনগরে চা দোকানির নামে ব্রীজের নামকরণ!

 

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউপির শ্যামগ্রামে যমুনা খালের উপর নির্মিত ব্রীজের নামকরণ করা হয়েছে চা দোকানি দুখন উদাসীর নামে “উদাসী ব্রীজ”। স্থানিয় জন সাধারণ ব্রীজটিকে “উদাসী ব্রীজ” নামেই ডেকে থাকেন।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, গত দুই দশক আগে আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম এড. আব্দুল লতিফের সময় নির্মিত হয়েছে ব্রীজটি। অথচ নামকরণ করা হয়েছে খালের ধারে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসা একজন চা বিক্রেতা দোকানি দুখন উদাসীর নামে।

দুখন উদাসীর ছেলে মানিক উদাসী জানান, তার বাবা খালের ধারে চা বিক্রি করতেন। মরহুম লতিফ এমপি তার নিজ গ্রাম ধরাভাঙ্গায় আসা-যাওয়া করার সময় দুখন উদাসী পথ আটকে দাঁড়াতেন। তাকে গাড়ী থেকে জোর করে নামিয়ে চা খাওয়াতেন। একদিন তার বাবা দুখন উদাসী ব্রীজের দাবিতে এমপির গাড়ীর সামনে গিয়ে রাস্তায় গিয়ে শুয়ে পড়েন। পরে এমপির আশ্বাস ও বীজ নির্মানের পর এই ব্রীজটিকে সবাই দুখন উদাসীর ব্রীজ নামে ডাকেন।

 

স্থানীয় সাংবাদিক মাজহারুল ইসলাম বাদল বলেন, খালটির উপর ব্রীজ না থাকায় এই এলাকার মানুষদের সাঁকোর উপর ভরসা করতো হতো। কিন্তু সাঁকো দিয়ে জরুরি মুহুর্তে পারাপার বিপদজনক হয়ে উঠতো। ব্রীজের অভাবে বন্দি হয়ে পড়েছিল কয়েকশত পরিবার।

 

লতিফ এমপিও নেই দুখন উদাসীও নেই, রয়ে গেছে ব্রীজটি! এখনো লোকমুখে আলোচনা হয় এই ব্রীজটির কাহিনি।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*