সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / বাঞ্ছারামপুরে গণপিটুনিতে গরু চোর নিহত, গরুর মালিক আটক

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে গরু চোর নিহত, গরুর মালিক আটক

 

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে গণপিটুনিতে মোমেন নামে এক গরু চোর নিহত হয়েছে। এঘটনায় গরুর মালিক শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার ভোররাত ৪ টার দিকে উপজেলার ফরদাবাদ গ্রামে গণপিটুনিতে এ গরু চোর নিহত হয়। মোমেন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

 

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে নিহত মোমেন ফরদাবাদ এলাকার শাহাবুদ্দিনের বাড়িতে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে চিল্লাচিল্লি করে মোমেনকে ধাওয়া করে। তারপর মোমেন এলাকাবাসীর হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতার একের পর এক গণপিটুনি দিলে রাত ৪টার দিকে ঘটনাস্থলেই মোমেন মৃত্যুবরণ করে মোমেন। সংবাদ পেয়ে বাঞ্ছারামপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মোমেনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বাঞ্ছারামপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দিন নামের গরুর মালিককে আটক করা হয়েছে। থানায় একটি হত্যার মামলা প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*