
মো: ওসমান গনি: নারীঘটিত কারণেই সাভারে শ্রমিক দেলোয়ার (১৯) কে হত্যা করা হয়। সোমবার (১১ নভেম্বর ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান ।
এর আগে, গতকাল রোববার (১০ নভেম্বর) হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ মূলহোতা সোহেলকে ঢাকা ডিএমপি’র হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব-৪। গ্রেফতারকৃত আসামি সোহেল (২০) নোয়াখালির মাইজদি থানাধীন বান্দেরহাট গ্রামের আব্দুল হালিমের ছেলে।
গণমাধ্যমকে মেজর জালিস মাহমুদ জানান, রোববার (১০ নভেম্বর) রাতে ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সাভারের চাঞ্চল্যকর ও ক্লুলেস দেলোয়ার (১৯) হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের মূলহোতা সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভিকটিম পেশায় একজন ভ্যান চালক। গত ৩১ অক্টোবর দুপুর ২টার সময় দুপুরের খাওয়া শেষে ভিকটিম কর্মস্থলে যাওয়ার সময় সাভার মডেল থানার ঝাউচর উত্তরপাড়া স্বপন এর কেমিক্যাল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে পৌছানো মাত্র কতিপয় ব্যক্তি ভিকটিম-দেলোয়ার-কে মারপিট করে। পরবর্তীতে দেলোয়ার বাসায় এসে তার পরিবার-কে জানালে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি মিংমাসা করে দেন। ঐদিনে বিকাল ৪টর সময় ভিকটিম দেলোয়ার বাসা হতে বের হয়ে কর্মস্থলে উদ্দেশ্যে যায় আর বাসায় ফিরে আসেনি।
পরবর্তীতে গত ৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত অনুমান ৮টার সময় সাভার মডেল থানার তেঁতুলঝোড়া ইউনিয়ন উত্তর মেইটকার এমবিএম ইট ভাটার উত্তর পাশে একটি অজ্ঞাত নামা অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া গেলে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে পৌছে ভিকটিম দেলোয়ার (১৯) কে সনাক্ত করেন। পরে, দেলোয়ারের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।
মেজর জালিস মাহমুদ খান বলেন, পরবর্তীতে র্যাব-৪ সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার এর হত্যাকান্ডের মূলহোতা সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পূর্ব শত্রুতা ও নারী ঘটিত কারণে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে সে। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে দেলোয়ার-কে তার বাসা হতে ডেকে নিয়ে সাভার মডেল থানার ঝাউচর উত্তরপাড়া স্বপন এর কেমিক্যাল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে ফাঁকা জায়গায় দেলোয়ার এর শরীরের বিভিন্ন স্থানে চাকু মারে ও এক পর্যায়ে চাকু দিয়ে ভিকটিমের গলায় পোচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Barta Mela bangla online newsportal